বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো: জয়নাল আবেদীন / ৫৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে

রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ।

 

২৬ জুন (শুক্রবার) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের যুব বিভাগের উদ্যেগে এই র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী র‍্যালিটি উপজেলার রূপসী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে তারাব শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

নারায়নগঞ্জ জেলা যুব বিভাগের সেক্রেটারী খন্দকার আল আমিনের সঞ্চালনায় এবং এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না।

র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আবু সাঈদ মুন্না বলেন- যুবকরা হলো জাতীর সম্পদ, দেশের সম্পদ অথচ এই যুবকদেরকে একটা শ্রেনী পরিকল্পিত গভীর ষড়যন্ত্রের মাধ্যমে চক্রান্ত করে নষ্ট করছে। যুবকরা যেন গঠনমূলক কাজে, দেশ গড়ার কাজে, জাতিকে নেতৃত্ব দেয়ার কাজে অংশগ্রহণ করতে না পারে এজন্য বিভিন্ন প্রকার মাদক আমদানী করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এমনকি চব্বিশের গনঅভ্যুত্থানে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছিলো এই যুবকরা। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন- মাদকের আমদানী বন্ধ করতে হবে, দুই-চারজনকে গ্রেফতার করে মাদক বন্ধ করা যাবে না।

নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট ইসরাফিল হোসাইন বলেন- আমরা দেখতে পাচ্ছি মাদকদ্রব্যের উপর শুল্ক বসানো হয়, ইহাতে বিষয়টি এমন হচ্ছে যে- গাছের নিচে কেটে উপরে পানি দেয়ার মতো। মাদকের উপর শুল্ক বাড়িয়ে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না কারন মাদকের চালান তো বন্ধ হচ্ছে না, মাদকের উৎপাদন বন্ধ হচ্ছে না। বিগত সরকারের সময় দেখেছি- ইয়াবা সম্রাট খ্যাত বদি সারাদেশের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো, আমরা আর কোন বদিকে দেখতে চাই না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন- কঠোর আইন বাস্তবায়নের মাধ্যমে একটি মাদকমুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হবে।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতালেব ভূইয়া, তারাব পৌরসভার মেয়র প্রার্থী- খন্দকার আল আমিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সামাদ মোল্লা, রূপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী আনিছুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলর প্রার্থী এবং জামায়াত নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
26 June 2026

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
26 June 2026

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta