বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা 

মো: জয়নাল আবেদীন / ৪৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের
বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেছেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশের সঙ্গে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. রায়হান কবির বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে মাদক ব্যবসা ও ডাকাতি দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা, সড়ক ব্যবস্থাপনা ও জনসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
26 June 2026

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
26 June 2026

আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta