বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের কাজ সম্পন্ন হবে— প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

মো: জয়নাল আবেদীন / ৬৪ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Oplus_131072

আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের কাজ সম্পন্ন হবে— প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের কাজ সম্পন্ন করে নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হবে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত করতে বর্তমান সরকার সমন্বিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় সাধারণ মানুষ দীর্ঘদিন যানজট ও ভোগান্তির শিকার হয়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পিতভাবে নতুন টার্মিনাল ব্যবস্থাপনা গড়ে তুলছে।

এ সময় তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে এবং দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করা হবে। এছাড়া রাজধানীর সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি এবং কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান প্রমুখ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
26 June 2026

আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের কাজ সম্পন্ন হবে--- প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
26 June 2026

আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুর বাস টার্মিনালের কাজ সম্পন্ন হবে--- প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta