শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা-পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মো: জয়নাল আবেদীন / ২১ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Oplus_131072

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা-পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা এলাকায় সিআইডি পুলিশ পরিচয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও সোনারগাঁও থানার হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজকে (৩০) অপহরণের চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯জুন (শুক্রবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজ বাদী হয়ে গোয়েন্দা পুলিশের ( ডিবি) ঢাকা দক্ষিণের এসআই মামুন মাতুব্বর (৪০), এএসআই আমানউল্লাহ (৩৪), কনস্টেবল কবির হোসেন (৩৩), কনস্টেবল আকাশ আহাম্মেদ (৩০), তাদের গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো: সেলিমকে (৪৫) আসমি করে রূপগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন অমিত হাসান মিরাজ।

এ সময় গাউছিয়া সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের হাইচ গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৬-৩৭৬৬) তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি সন্দেহজনক প্রকাশ করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। যোগ পেয়ে অপর তিনজন পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
19 June 2026

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা-পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
19 June 2026

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা-পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta