শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা আমীরে জামায়াতের

মো: জয়নাল আবেদীন / ৭৩ Time View
Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Oplus_131072

মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা আমীরে জামায়াতের

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ (মহানগরী) জামায়াতের আমীর মাওলানা আব্দুল জাব্বারের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

১৯ জুন (শুক্রবার) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় ডা. শফিকুর রহমান আরো বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আব্দুল জব্বারকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। আব্দুল জাব্বার তার বক্তব্যে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (এমপি), জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল (এমপি), ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন (এমপি), নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দীন আহমাদ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কায়েমসহ অনেক দেশ বরেণ্য নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াতের হাজার হাজার কর্মী ও সমর্থক।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
19 June 2026

মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা আমীরে জামায়াতের

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
19 June 2026

মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা আমীরে জামায়াতের

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta