বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

সোনারগাঁয়ে শপিং মলে আগুন-অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা 

মো: জয়নাল আবেদীন / ৩২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Oplus_131072

 

সোনারগাঁয়ে শপিং মলে আগুন-অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল-মদিনা শপিং মলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

১৮ জুন (বৃহস্পতিবার) মার্কেট সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে মিস ফায়ারিংয়ের ঘটনা ঘটে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে শপিং মলের আন্ডারগ্রাউন্ডে স্থাপিত বৈদ্যুতিক মিটারগুলোতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে মার্কেটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন পাশের আল-মদিনা শপিং মলের আন্ডারগ্রাউন্ডে থাকা মিটারগুলোতে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ জানান, “ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন তাদের কাছ থেকে জানা যায়, রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন মার্কেটে প্রবেশ করে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। মার্কেট কর্তৃপক্ষ বলেন সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে হয় তো গণমাধ্যমকে জানানো হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
18 June 2026

সোনারগাঁয়ে শপিং মলে আগুন-অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
18 June 2026

সোনারগাঁয়ে শপিং মলে আগুন-অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta