বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মো: জয়নাল আবেদীন / ৮০ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

১৭ জুন (বুধবার) দুপুরে মেঘনা নদীর সোনারগাঁ অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঞার ছেলে মো. কায়েস ভূঞা (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজনসহ সাতজন স্কুলশিক্ষার্থী বন্ধু বুধবার দুপুর আড়াইটার পর মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তা নেয়।পরে সহপাঠীরা স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসে খবর দিলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর ডুবুরিরা নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
18 June 2026

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
18 June 2026

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ২ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta