বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

মো: জয়নাল আবেদীন / ৭১ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, দীর্ঘদিন ধরে উত্যক্ত করা এবং বাধা দিতে গেলে বৃদ্ধ নানিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী রেজিয়া বেগম জানান, একই এলাকার জামান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় তার নাতনিকে উত্যক্ত করতেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করতেন। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে জামান তাদের বাড়িতে প্রবেশ করে নাতনিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় নাতনির চিৎকার শুনে রেজিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে রেজিয়া বেগমের হাতে আঘাত করেন এবং তাকে ও তার নাতনিকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই হারুন মিয়া বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত তেমন কিছু মনে হয়নি। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামান বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার স্ত্রী ও মেয়ের দাদির মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার নামে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
18 June 2026

সোনারগাঁয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
18 June 2026

সোনারগাঁয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta