বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

Reporter Name / ৬৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

 

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইম (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে । নিহত নাইম ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকার হাজী আ. করিমের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, নিউ মার্কেট নামে ওই ভবনের ৫ম তলা ক্রয় করেন দক্ষিণপাড়া গ্রামের স্কুল শিক্ষক স্বপন সহ ১২ জন মালিক। তারা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান সিরাজ মেম্বারকে ওই ফোরের বিদ্যুতের কাজের ঠিকাদার নিয়োগ করেন। ঠিকাদারের লোক নিহত ইলেকট্রিক মিস্ত্রি নাইম কাজ করতে গিয়ে নিকটস্থ খূঁটি থেকে ওই ভবনের ষষ্ঠ তলায় সংযোগকৃত সার্ভিস ক্যাবলটি বিদ্যুৎ অফিসের অনুমতি না নিয়ে ডিস্কানেক্ট করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজ মেম্বার এবং স্বপন মাষ্টারের মুঠো ফোনে বার বার কল দেয়া সত্যেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম) এটিএম মেজবাহউদ্দিন জানান, সার্ভিস ক্যাবল ডিস্কানেক্ট করার জন্য অফিসে কোন আবেদন করা হয়নি এবং কোন ইলেট্রিশিয়ানকে কোন সার্ভিস ক্যাবল কাটার জন্য অফিস অনুমতি দিতে পারেনা।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।
ঘটনার বিষয়ে পুলিশকে সংবাদ না দিয়ে তরিঘরি করে লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাড়ী নিয়ে গেছে ।তবে সংবাদ পাওয়ার পর নিহতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
18 June 2026

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
18 June 2026

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta