বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

রূপগঞ্জে কারখানায় ভয়াবহ ডাকাতি- কোটি টাকার মালামাল লুট

মো: জয়নাল আবেদীন / ৬৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

 

রূপগঞ্জে কারখানায় ভয়াবহ ডাকাতি- কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌঁরসভার বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামে একটি কারখানায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১২ জুন শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২জুন শুক্রবার রাতে ২০/২৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বরাবো এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় হামলা চালায়। ডাকাতরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে কর্মরত ১৬/১৭ জন শ্রমিককে দফায় দফায় অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার একটি কক্ষে আটকে রেখে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা কারখানার অফিস কক্ষের আলমারী ভেঙ্গে শ্রমিকদের বেতনের নগদ ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মোটর, মেশিনের যন্ত্রাংশসহ এক কোটি টাকা মূল্যের মালামাল লুট করে ট্রাকে নিয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা ট্রাকে ও সাদা রংয়ের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায় ।
কারখানার হিসাবরক্ষক নাইমুর রহমান বলেন, আজ ১৪জুন রবিবার কারখানার শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। শ্রমিকদের সেই বেতনের ২২লক্ষ টাকা, বৈদ্যুতিক মোটর ও মেশিনের যন্ত্রাংশসহ ১কোটি টাকার মালামাল ডাকাতরা লুটপাট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতির হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
13 June 2026

রূপগঞ্জে কারখানায় ভয়াবহ ডাকাতি- কোটি টাকার মালামাল লুট

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
13 June 2026

রূপগঞ্জে কারখানায় ভয়াবহ ডাকাতি- কোটি টাকার মালামাল লুট

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta