Oplus_131072
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে—ড. ইকবাল হোসাইন ভূইয়া
সোনারগাঁও সংবাদদাতাঃ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক ও সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
১১ জুন (বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি আরো বলেন, ভেরি ক্লিয়ার এন্ড ভেরি লাউডলি বলছি- কোটি কোটি সাধারণ মানুষের স্পন্দন এই ব্যাংক! তার অধিকাংশই ইসলামী ভাবাপন্ন। এদের মনের আবেগের বাহিরে গিয়ে কোনভাবেই সাকসেসফুল হবেন না। অতএব পালস বুঝতে চেষ্টা করুন।