বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে এক অসহায় ব্যক্তির নতুন ঘর তৈরি করে দিলেন মানবিক চেয়ারম্যান আবুল কাশেম বাবু সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ৫০০ গ্রাম (গাঁজা) সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২ সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে—- নাসির উদ্দিন পাটোয়ারী নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ

মো: জয়নাল আবেদীন / ৩৯ Time View
Update Time : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাব এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত ৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে বেলাব এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আলাউদ্দিনের পুত্রবধূ রুনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী রেজাউল করিমের বেলাব এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মোঃ আলাউদ্দিন সপরিবারে বসবাস করতেন। বাড়িটি নির্জন ও জনশূন্য হওয়ায় সেটি মাদকসেবী ও ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়। আলাউদ্দিনের পরিবার তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক কারবারিরা।

অভিযোগে উল্লেখ যে , পেরাব এলাকার আরিফের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাওন (২৫), একই এলাকার লিটনের ছেলে সাব্বির (২৬), দুলালের ছেলে রাতুল (২৫), ওমেদের ছেলে আবির (২৩) সহ অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে আলাউদ্দিনের বাড়িতে হামলা চালায়।

তারা ঘরের টিন কুপিয়ে, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। এতে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় আলাউদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৪৮) গুরুতর আহত হন।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীদের ভয়ে তারা বর্তমানে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এ বিষয়ে জানতে বাদী রুনা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি তাদের সাজানো নাটক। আমরা এই ঘটনার সাথে জড়িত নই।” এরপর তারা ফোন বন্ধ করে দেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#everyonefollowers #viralreelschallenge #BNPMediaCell #sonargaon #Narayangonj

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
10 June 2026

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
10 June 2026

সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta