শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ*

সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বার্তা কক্ষ / ১১৪ Time View
Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

 

সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায়, সোনারগাঁ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আল ইমরান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ০৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে (০০:১৫ ঘটিকা) সোনারগাঁ থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে গোবিন্দপুর এলাকার মোঃ মাসুদ রানা (৪৯), পিতা–মৃত হাজী রহমত উল্লাহ, এর নিজ বাড়ির ১ তলা বিল্ডিংয়ের সামনের উঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সালের একটি মামলায় বিভিন্ন ধারা (১৪৩/৪৪৭/৩৫৪/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) অন্তর্ভুক্ত ছিল।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও সকল ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
08 June 2026

সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
08 June 2026

সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta