বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে এক অসহায় ব্যক্তির নতুন ঘর তৈরি করে দিলেন মানবিক চেয়ারম্যান আবুল কাশেম বাবু সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ৫০০ গ্রাম (গাঁজা) সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২ সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে—- নাসির উদ্দিন পাটোয়ারী নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২

মো: জয়নাল আবেদীন / ৫৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ফল উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল, মঞ্চ ভাংচুর ও নেতা-কর্মীদের মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০জনকে নামীয় ও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে গতকাল ৭জুন রবিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়েছে। নারী ও শিশুরা রয়েছে আতঙ্কে।

পুলিশ জানায়, গত ৬ জুন (শনিবার) রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আসার আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করা হয়। শনিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০-১৫০ সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ফল উৎসবের নির্মিত প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুর করে। এছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা ৪টি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি ও মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।

হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহবায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য দপ্তর সেল সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মারুফ মোল্লা (৩৫), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), মেজবাহ উদ্দিনের ছেলে ও দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), শিমুলিয়া এলাকার ইসলাম হিরার ছেলে তারেক মিয়া (৩২), সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩), আজমত আলীর ছেলে নাজমুল (৩০), বিড়ল বাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২৮), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাইম আহম্মদ (৩২), গোবিন্দপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দুয়ারা এলাকার সুরুজ মিয়া (৩৩), কালনী এলাকার আসিফ (২৮), রহিলা এলাকার মঞ্জুর হোসেন (৩০), রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো নামাপাড়া এলাকার সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), বেলু মিয়ার ছেলে রহিম (২১), আনোয়ার আলীর ছেলে নাদিম (২৫), বকুল মিয়ার ছেলে জিলানীকে (২৫) নামীয় ও ৮০-১০০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এজাহার নামীয় দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
07 June 2026

রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
07 June 2026

রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta