বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে এক অসহায় ব্যক্তির নতুন ঘর তৈরি করে দিলেন মানবিক চেয়ারম্যান আবুল কাশেম বাবু সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ৫০০ গ্রাম (গাঁজা) সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২ সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে—- নাসির উদ্দিন পাটোয়ারী নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে—- নাসির উদ্দিন পাটোয়ারী

মো: জয়নাল আবেদীন / ৩৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে।

— নাসির উদ্দিন পাটোয়ারী

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্নয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যা ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে কিন্ত ৭৫ শতাংশ হ্যা ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ৷ ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্ত আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামীলীগের বিচার করবো কিন্ত নারায়ণগঞ্জের এক নাম্বার গড ফাদার আইভিকে তারা মুক্তি দিয়েছে।

শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩ টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত এক দেড়শো যুবক সভামঞ্চ ভাংচুর করে। এসময় উপজেলা যুব শক্তির যুগ্ন সদস্য সচিব আল ফারাবি সহ কয়েকজন আহত হয়।

এ প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনার মতো গুন্ডার মোকাবেলা করেছি। আর কোন গুন্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে আমার জীবনের উপর ঝুকি হতে পারে কিন্ত আমি বলেছি মৃত্যু হলেও আমি এখানে আসবো। যদি আমার ভাইয়ের উপর হওয়া এই হামলার বিচার না হয় তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও করে এর জবাব চাইবো।

তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পরে গেছি। কিন্ত জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।

অনুষ্ঠানে উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর শেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
06 June 2026

সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে---- নাসির উদ্দিন পাটোয়ারী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
06 June 2026

সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে---- নাসির উদ্দিন পাটোয়ারী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta