বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িতে হামলা; ভাঙচুর ও লুটপাট থানায় অভিযোগ আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনারগাঁয়ে ৩১ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে এক অসহায় ব্যক্তির নতুন ঘর তৈরি করে দিলেন মানবিক চেয়ারম্যান আবুল কাশেম বাবু সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক ৫০০ গ্রাম (গাঁজা) সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রূপগঞ্জে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা-গ্রেফতার ২ সরকার ভোটের পর পল্টি নিয়েছে, আগামী স্থানীয় নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে—- নাসির উদ্দিন পাটোয়ারী নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

মো: জয়নাল আবেদীন / ৩৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

​নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ৫ জুন শুক্রবার সন্ধ্যায় শহরের আন-নূর মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম উপদেষ্টা এম আব্দুল কাইয়ুম।

​দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের পরিচালনায় এবং মহানগর সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে এম আব্দুল কাইয়ুম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার চেতনা ছড়িয়ে দিতে হবে।”

​অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য এ্যাডভোকেট তমিজউদ্দিন। তিনি জাতীয় কবির সাহিত্যকর্ম ও জীবনের নানা দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

​এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন (বিশিষ্ট নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব) জাহাঙ্গীর কবির পোকন, ​শিল্পী মনিরুল আলম,​আনিসুজ্জামান, ​আবুল হোসেন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, বর্তমান অবক্ষয়মুখী সমাজে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে কবির জনপ্রিয় কবিতা ও গান পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
06 June 2026

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
06 June 2026

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta