বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে—- হাফিজুর রহমান

মো: জয়নাল আবেদীন / ৭৮ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাদাবাজ ও দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে।

তিনি আজ ০৫ আগষ্ট শুক্রবার তারাব পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত তারাব পৌরসভা আয়োজিত কর্মী সমাবেশে ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাদাবাজও দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতনের মতো যে নৃশংস ঘটনা ঘটছে এর মোকাবিলায় একদল আদর্শ, চরিত্রবান আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করা আবশ্যক। জামায়াতে ইসলামী একদল সৎ যোগ্য চরিত্রবান লোক তৈরির সংগ্রাম করছে। তিনি আরো বলেন- জামায়াতে ইসলামী একটি নির্বাচন মূখী দল, ১৯৭০ থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে জামায়াতে ইসলামী স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে এককভাবে ও যৌথভাবে অংশগ্রহন করেছে, তারাই ধারাবাহিকতায় আসন্ন তারাব পৌরসভার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও অংশগ্রহণ করবে। আসন্ন পৌরসভার নির্বাচনের জন্য খন্দকার আল আমিন কে তারাব পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করেন তিনি। এসময় তারাব পৌরসভার ৯ টি ওয়ার্ডের জন্য ৯ জন কাউন্সিলর প্রার্থীরও নাম ঘোষনা করা হয়।

পৌর আমীর মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব ভূইয়া প্রমূখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
05 June 2026

রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে---- হাফিজুর রহমান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
05 June 2026

রাষ্ট্রের সর্বস্তরে দূর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে---- হাফিজুর রহমান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta