বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে—-আব্দুল জব্বার

মো: জয়নাল আবেদীন / ৬১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Oplus_131072

দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে—-আব্দুল জব্বার

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

৪ জুন (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের ফতুল্লায় নগরীর মিশন পাড়া এলাকায় কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার।এসময় তিনি আরো বলেন, “জনগণের ওপর একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আন্তর্জাতিক বাজারের দর সম্পর্কে অবগত আছি। এই মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং খেটে খাওয়া সাধারণ জনগনকে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।”

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি আরও বলেন, “ অনতিবিলম্বে জ্বালানী তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, গত ১ জুন জ্বালানি তেলের দাম এবং ৩ জুন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে অভিহিত করেন বক্তারা।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের এসব হঠকারী সিদ্ধান্ত জাতি আর মেনে নেবে না। অবিলম্বে জনস্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত বাতিল না করলে কর্মসূচি আরও জোরদার করা হবে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
04 June 2026

দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে----আব্দুল জব্বার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
04 June 2026

দ্রব্যমূল্যের লাগামহীন গতি রোধ করতে না পারলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে----আব্দুল জব্বার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta