বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু

মো: জয়নাল আবেদীন / ৬০ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Oplus_131072

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু

 

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরের হাজীপুরে অসাবধানতাবশত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে আহমদ আলী (৪০) নামে স্কুল দপ্তরির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ৯টায় হাজীপুর কবরস্থান রোড এলাকায় দুর্ঘটনায় নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় ৪নং ওয়ার্ড পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে নতুন টিউবওয়েল বসানোর কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে শ্রমিকরা টিউবওয়েলের লম্বা লোহার পাইপটি ওপরের দিকে তোলার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পাইপটি বাড়ির পাশ দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। এতে পুরো পাইপটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং সেখানে থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।

অন্যান্য আহতদের মধ্যে জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উভয়ই নয়ানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে  লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত আহমদ আলীর স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত আবেদন জানান। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
03 June 2026

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
03 June 2026

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta