শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা-বিএনপি নেতা কে শোকজ

মো: জয়নাল আবেদীন / ৫০ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা-বিএনপি নেতা কে শোকজ

 

সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (বিডিআর)কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

৩১ মে (রবিবার) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সোমবার গণমাধ্যমে প্রদান করা হয়।

 

জানা গেছে, গত ৩০মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম (বিডিআর) বলেন, আমাদের প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাঁকা হয়নি এখনো। ওনার একজন উপদেষ্টা দরকার। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ওঠে। দায়িত্বশীল রাজনৈতিক পদে থেকে এমন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেন। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।

 

ঘটনার পর সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি আচরণের অভিযোগে রবিবার তাকে শোকজ করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের বলেন, সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির বরাবর লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
02 June 2026

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা-বিএনপি নেতা কে শোকজ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
02 June 2026

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা-বিএনপি নেতা কে শোকজ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta