বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

আড়াইহাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name / ৮৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আড়াইহাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

 

আড়াইহাজার সংবাদ দাতাঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজিরটেক ঈদগাহ মাঠে (কবরস্থান সংলগ্ন) এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজন করে কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম।

ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়। স্থানীয় নারী, পুরুষ ও বৃদ্ধরা এ সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. আব্দুল মালেক এবং আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মোবারক হোসাইন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরী সালামত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাপাহাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মহিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান আলী বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন তদন্ত কেন্দ্রের এসআই ও ইনচার্জ মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কালাপাহাড়িয়া উন্নয়ন ফোরামের উপদেষ্টা সফর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আব্দুল হামিদ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে দি বারাকাহ হাসপাতাল, মদনপুর।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
29 May 2026

আড়াইহাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
29 May 2026

আড়াইহাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta