বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

বিএন‌পি‌ নেতা ওসমান হত্যা মামলায় সা‌বেক এমপি নজরুল ইসলাম বাবু সহ ৪২ জ‌নের বি‌রুদ্ধে হত্যা মামলাঃ

Reporter Name / ১১৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

 

নরায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আড়াইহাজার উপজেলার শাখার সভাপতি নজরুল ইসলাম বাবুকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জনসহ অজ্ঞাত আরও ৩০ জনকে।

সোমবার (২৫ মে) বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মামলার বিষয়টি আড়াইহাজার নিউজ২৪ লাইভ‌কে নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপি নেতা ওসমান গনি হত্যার চারদিন পর রবিবার রাতে নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি দায়ের করেন।

নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই সাথে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

এজাহারনামীয় ১২ আসামির মধ্যে আওয়ামী লীগের দু’জন ছাড়া বাকি সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। মামলার অপর আসামিরা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাঈম হাসান, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া, দুপ্তারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জুম্মন আলী, শাহ আলম, বাবু মিয়া, মো. রজমান, সুমন মিয়া, সোলেমান হোসেন, আল আমিন, রাতুল মিয়া, সাইফুল ইসলাম।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বাদীর স্বামী ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাটি কাটার ভেকু ভাড়া দিয়ে দুপ্তারা ইউনিয়ন কাউন্দার চক কবরস্থান এলাকায় তার কেনা মাটি কেটে আসছিলেন।

এজাহারে বলা হয়, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর নির্দেশে আসামি নাঈম হাসানের ছত্রছায়ায় চাঁদাবাজি, সন্ত্রাসী অপকর্ম করে আসছিল। বিবাদীরা কয়েকদফা তার স্বামী ওসমান গণির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় বাকবিতণ্ডা হলে প্রকাশ্যে কয়েক দফা ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। এর জের ধরে গত ২০ মে রাতে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও কাউন্দা চক কবরস্থান এলাকায় ভেকুতে মাটি কাটা কার্যক্রম পরিদর্শনের গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওসমান গণিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা হত্যা করে।
হত‌্যাকা‌ন্ডের বিষ‌য়ে সা‌বেক হুইপ নজরুল ইসলাম বাবুর প্রতি‌নি‌ধি আমা‌দের‌কে জানায়,তি‌নি দীর্ঘদিন যাবৎ সুদূর আমে‌রিকা‌তে অবস্থান কর‌ছেন,,,তি‌নি এ ঘটনার বিষ‌য়ে কিছুই জা‌নেন না,,তাছাড়া ওসমান‌কে তি‌নি ভা‌লো ক‌রে চি‌নেনও না,,,হত‌্যাকা‌ন্ডের ঘটনার পর পরই বি‌ভিন্ন মি‌ডিয়ার মাধ‌্যমে ওসমান হত‌্যার ঘটনা‌টি তি‌নি জান‌তে পা‌রেন এবং ঘটনা‌টি বিএন‌পির অভ‌্যান্ত‌রিক কোন্দল ও মা‌টি কাটার টাকা ভাগভা‌টোয়ারা নি‌য়ে ঘ‌টে‌ছে ব‌লে মি‌ডিয়ার মাধ‌্যমে ‌তি‌নি জান‌তে পা‌রে।‌তি‌নি ব‌লেন হত‌্যাকা‌ন্ডের মূল আসামী‌কে বাঁচা‌তে আমা‌কে জ‌ড়ি‌য়ে মি‌থ্যে মামলা দেওয়া হ‌য়ে‌ছে। আমি এর ত‌ব্রি নিন্দা জানা‌চ্ছি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘‘এ ঘটনায় ইতোমধ্যে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া, মো. রজমান, সুমন মিয়া, সোলেমান হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
27 May 2026

বিএন‌পি‌ নেতা ওসমান হত্যা মামলায় সা‌বেক এমপি নজরুল ইসলাম বাবু সহ ৪২ জ‌নের বি‌রুদ্ধে হত্যা মামলাঃ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
27 May 2026

বিএন‌পি‌ নেতা ওসমান হত্যা মামলায় সা‌বেক এমপি নজরুল ইসলাম বাবু সহ ৪২ জ‌নের বি‌রুদ্ধে হত্যা মামলাঃ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta