মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০ টাকা চাঁদা না পেয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

মো: জয়নাল আবেদীন / ৫১ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

 

সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিন (৪০) নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে বাংলাবাজার সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করতেন লাইনম্যান মিলন। গত ১৬ মে (শনিবার) দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে মুমিন তার সিএনজি নিয়ে গেলে তার কাছ থেকে ১০ টাকা চাঁদা দাবি করেন লাইনম্যান মিলন।টাকা আগেই পরিশোধ করা হয়েছে বলে মুমিন জানালে লাইনম্যান ক্ষিপ্ত হয়ে মনিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে লাইনম্যান সিএনজি চালক মুমিনের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে মুমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ ২০মে (বুধবার) ভোর সাড়ে ৬টায় মুমিনের মৃত্যু হয়।

মুমিনের লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে মহাসড়ক অবরোধ করে মুমিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন পুরোপুরি বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানায়, দড়িকান্দি এলাকার বিএনপি নেতাদের ছত্রছায়ায় এই স্ট্যান্ডে চাঁদাবাজি চলছে।

সিএনজি চালক মুমিনের স্বজনরা জানান, লাইনম্যান মিলন শনিবার সিএনজি চালক মুমিনকে পিটিয়ে আহত করলেও থানা পুলিশ কোনো ধরনের অভিযোগ গ্রহণ করেনি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
20 May 2026

১০ টাকা চাঁদা না পেয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
20 May 2026

১০ টাকা চাঁদা না পেয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta