নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই/মোঃ সামরুল হোসেন এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ইং ১৮/০৫/২০২৬ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউপিস্থ পুরাতন টিপরদী সাকিনে আলিফ সিএনজি পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে (১) মোঃ আলম মিয়া (৩২), পিতা-মৃত আইজুদ্দিন, মাতা-মৃত লাইলী, সাং-পুরাতন টিপরদী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এবং জব্দকৃত আলামত (১) একটি সাদা পলিথিনে পেচানো ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০৫ (পাঁচ) গ্রাম সহ ০১ (এক) জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।