বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে এনসিপির ছাত্রশক্তি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ

মো: জয়নাল আবেদীন / ৬৯ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে এনসিপির ছাত্রশক্তি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারীর ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোবাশ্বির হোসাইন তামিম (১৯) অভিযোগ করেন, সকালে তিনি নিজের ফেসবুক আইডিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। পরে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান তাকে মোবাইল ফোনে আইডিয়াল কলেজের সামনে যেতে বলেন।
তামিম জানান, কলেজসংলগ্ন একটি দোকানের সামনে পৌঁছালে ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ, আবু জজ, মামুন ও সিহাব তার ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তামিম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে পরে বলতে পারব।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
17 May 2026

সোনারগাঁয়ে এনসিপির ছাত্রশক্তি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
17 May 2026

সোনারগাঁয়ে এনসিপির ছাত্রশক্তি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta