নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ)/মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ইং ১৩/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭:৩৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীণ কাঁচপুর ইউনিয়নের অর্ন্তগত নয়াবাড়ি সাকিনস্থ অনন্ত গার্মেন্টস এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনের উপর হতে ১. মোঃ সজিব হোসেন (২৭), পিতা- নাছির মোল্লা, মাতা- নাছিমা বেগম, সাং কবিরকাঠি, ইউপি- কালিশরী, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী ও জব্দ তালিকায় উল্লেখিত আলামত সর্বমোট (০২+০২)= ০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ (এক) জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।