শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

​সোনারগাঁওয়ে মুনদিপুর গ্রামে ডাকাতদলের তাণ্ডব: দুই জনকে কুপিয়ে জখম, এলাকায় চরম আতঙ্ক

ইমন মিয়া / ৭৮ Time View
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,ইমন মিয়া সোনারগাঁও (নারায়ণগঞ্জ) |
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুনদিপুর ও রাউদগাঁও গ্রামে এক রাতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সশস্ত্র ডাকাতদল। সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার এই দুটি গ্রামে ধারাবাহিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মুনদিপুর গ্রামের দুই সহোদর গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মুনদিপুর গ্রামে প্রথম হানা দেয় একদল মুখোশধারী ডাকাত। ডাকাতদলটি বাড়িতে প্রবেশের চেষ্টা করলে বাধা প্রদান করেন স্থানীয় অটোচালক বাচ্চু (৩৫) ও মোগল (৪০)। এসময় ডাকাতরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

​আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতের স্বজনরা জানান, দুই জন অবস্থা আশঙ্কাজনক এবং তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না তা নিয়ে পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে।

​এদিকে মুনদিপুর গ্রামে হামলা শেষ করে একই রাতে পার্শ্ববর্তী রাউদগাঁও গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। একই রাতে পর পর দুটি গ্রামে এমন দুধর্ষ হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে এই ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। এলাকাবাসী বলেন, “আমরা এখন রাতে ঘুমাতে পারছি না। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশের নিয়মিত টহল বাড়ানো প্রয়োজন।”

​বিপদে পড়া এই দুই জনের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলাকাবাসী আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই কঠিন সময়ে আমাদের সবার উচিত তাদের সহযোগিতা করা এবং তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
13 May 2026

​সোনারগাঁওয়ে মুনদিপুর গ্রামে ডাকাতদলের তাণ্ডব: দুই জনকে কুপিয়ে জখম, এলাকায় চরম আতঙ্ক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
13 May 2026

​সোনারগাঁওয়ে মুনদিপুর গ্রামে ডাকাতদলের তাণ্ডব: দুই জনকে কুপিয়ে জখম, এলাকায় চরম আতঙ্ক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta