বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ

Reporter Name / ৭৫ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

চাঁদাবাজিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে তাকে নারায়ণগঞ্জের বসুন্ধরা এলাকায় নিজ বাসভবন থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ পাঁচ থেকে ছয়টি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য যাচাই-বাছাইয়ের জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “আমাদের ডিবি টিম তাকে বসুন্ধরার বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করার জন্য তাকে আনা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলো এখনও তদন্তাধীন।”

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বসুন্ধরার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর সজীব দাবি করেন, তাকে গ্রেপ্তার করা হয়নি এবং বিষয়টি “গুজব ও ষড়যন্ত্র” বলে মন্তব্য করেন তিনি।

এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তার বাবা সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, তিনি সংসদে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য কাউকে ডাকা বা নেওয়া হতে পারে, এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
21 June 2026

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
21 June 2026

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta