সোনারগাঁয়ে মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় গ্রামবাসীর মধ্যে গোস্ত বিতরণ
সোনারগাঁ সংবাদ দাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে কয়েকশত গরিব ও অসহায় গ্রামবাসীর মধ্যে গোস্ত বিতরণ করা হয়েছে।
আজ ৩০ মে (শুক্রবার) সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে এ গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম হোসেন দিপু, মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম হোসেন দিপু বলেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান মিলু কাকার এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো হয়। আমি আশা করি মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আরো বেশী জনকল্যাণকর কাজ করা হবে এবং আমি এই ফাউন্ডেশনের উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।
অনুষ্ঠানের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু বলেন, আমরা মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর অসহায় গ্রামবাসীর জন্য সাহায্য সহযোগিতা করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছর অসহায় গ্রামবাসীর মধ্যে গোস্ত বিতরণ করা হচ্ছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার কাকা আলহাজ্ব মনিরুজ্জামান মিলু কে জান্নাত দান করেন এবং আমরা প্রতি বছর আমাদের এই কাজ গুলো করে যেতে পারি।