নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই/মোঃ সোহেল রানা এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ইং ১৯/০৫/২০২৬ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর(পূর্বপাড়া) সাকিনস্থ মৃত শহীদুল্লাহ সরকার এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ১। আলেক মিয়া (৪৮), পিতা- মৃত আচমত আলী, মাতা- আলেয়া, সাং-নাজিপুর, ইউপি- সনমান্দি, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ-কে তাহার হেফাজত হইতে জব্দকৃত একটি নীল রংয়ের পলিথিনের ছোট অংশ বিশেষ পলিথিন দিয়ে প্যাঁচানো ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।