শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির  সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামী গ্রেফতার

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

মো: জয়নাল আবেদীন / ১৬ Time View
Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

​স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ সমাধান করে দেওয়ার পর হামলার শিকার হয়েছেন কবির হোসেন নামে এক মধ্যস্থতাকারী। ঘটনার বিচার চেয়ে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং হামলাকারীদের শাস্তির দাবি তোলেন। ভুক্তভোগী কবির হোসেন উপজেলার খাগকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচানী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

​সংবাদ সম্মেলনে কবির হোসেন জানান, তাঁর মামাশ্বশুর সলিমুল্লাহর সঙ্গে একই এলাকার মৃত করিমের ছেলে মইনুদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিস-বিচার করেও কোনো সমাধান না হওয়ায় মইনুদ্দিন নিজেই বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য কবিরের শরণাপন্ন হন। পরে কবিরের হস্তক্ষেপে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় এবং গত মঙ্গলবার আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে সলিমুল্লাহর জমি মইনুদ্দিনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তবে রেজিস্ট্রি অফিসে ফি দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা বাকবিতণ্ডা হয়েছিল।

​এরই জের ধরে আড়াইহাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচানী মসজিদ সংলগ্ন এলাকায় মইনুদ্দিনের স্ত্রী রুবি আক্তার কবির হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কবির এর প্রতিবাদ করলে সংবাদ পেয়ে মইনুদ্দিনের নেতৃত্বে পারভেজ ও কাউসার নামে দুই যুবক কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কবিরের বাম হাতে মারাত্মক নীলাফোলা জখম হয়।

​ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আঃ ওহাব ও আঃ বারেকসহ এলাকার মাতব্বরদের বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী কবির হোসেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
11 September 2026

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
11 September 2026

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta