সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
৫ সেপ্টেম্বর ( শনিবার) সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান রহমান মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), মোঃ আসাদুর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচরের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ফাহিমা খানম নামে এক নারী কে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উক্ত নারী একজন মাদক ব্যবসায়ী। তিনি
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জুনায়েদ মিয়ার স্ত্রী।
সোনারগাঁও থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।