মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

মো: জয়নাল আবেদীন / ৬৩ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
oplus_2

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ঘোষিত ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ ও সিদ্ধিরগঞ্জ পথসভা সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  নারায়ণগঞ্জ জেলা।

 

২৯ আগস্ট (শনিবার) নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে থানা, বন্দর থানা ও সোনারগাঁ থানার কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও চিঠি বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় প্রতিটি থানার অফিসার ইনচার্জ ওসি দের সাথে সাক্ষাৎ করে লংমার্চের চিঠি বিনিময় করেন এবং থানার কর্মকর্তাগণ লং মার্চ সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

 

প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের সাথে সাক্ষাৎ পরবর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, আপনারা জানেন, ৫ই সেপ্টেম্বর ১১ দলে ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রামে ঐতিহাসিক লংমার্স অনুষ্ঠিত হবে। লং মার্চটি ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের উপর দিয়ে অতিক্রম করবে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে একটি সংক্ষিপ্ত পথ সভা হবে। সভা শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে এবং চট্টগ্রামের সভা-সমাবেশের মাধ্যমে লংমাস টি শেষ হবে। এই লং মার্চ পাঁচটি দাবি আদায়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ অন্যান্য জাতীয় সমস্যার সমাধানকল্পে এই লংমার্স অনুষ্ঠিত হবে। লং মার্চটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সেজন্য আজকে আমরা কাঁচপুর হাইওয়ে থানা, বন্দর থানা ও সোনারগাঁ থানায় লংমার্স এর চিঠি বিনিময় করেছি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। তারা আশ্বাস দিয়েছে লংমার্চ সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। আমি সকল জনগণকে আহ্বান জানাবো লং মার্চ সফল করার জন্য এগিয়ে আসুন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগের অফিস সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি ও জামপুর  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম হাসান,  সনমান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান, সনমান্দি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী নাসিরউদ্দিন, পিরোজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎ শেষে লং মার্চের লিফলেট বিতরণ করেন জামায়াতের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
29 August 2026

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
29 August 2026

লং মার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta