মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত 

মো: জয়নাল আবেদীন / ৪৫ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Oplus_131072

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন। কর্মশালায় গ্রামীণ সড়ক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করা, অগ্রাধিকার নির্ধারণ এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এনালিস্ট ধরণী চাকমা, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নাসির উদ্দিন ও আব্দুর রাজ্জাক শিকদার।

এ ছাড়া গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম।

সভায় বক্তারা বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ণ (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বক্তারা জানান, কোর রোড নেটওয়ার্ক হলো একটি সড়ক নেটওয়ার্কের অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করতে এ ধরনের সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাদের মতে, কোর রোড নেটওয়ার্কের আওতাভুক্ত সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও কার্যকর হবে। একই সঙ্গে সড়কের সেবার মান বজায় রাখা এবং টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও সম্ভব হবে।

সভায় আরও বলা হয়, পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত যোগাযোগব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের চলাচল আরও সহজ হবে।

বক্তারা জানান, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণের ফলে প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচলের সক্ষমতা উন্নয়ন এবং পরিবহন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে।

কর্মশালায় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, জনগুরুত্ব, ব্যবহারকারীদের প্রয়োজন এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সড়কগুলো চিহ্নিত করে পরিকল্পনার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।

 

বক্তারা আশা প্রকাশ করেন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ ও সড়ক অগ্রাধিকার যাচাইকরণের মাধ্যমে রূপগঞ্জের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় আরও পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। এর ফলে স্থানীয় জনগণের দৈনন্দিন চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
27 August 2026

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
27 August 2026

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta