মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

মো: জয়নাল আবেদীন / ৪০ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

​স্টাফ রিপোর্টার: পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আজ ২৬শে আগস্ট (বুধবার) সন্ধ্যায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নাতে রসূল (সাঃ)’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম উপদেষ্টা মাওলানা মঈনুউদ্দিন আহমাদ।

​প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, “রাসূলুল্লাহ (সাঃ)-এর হামদ ও নাতের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “রাসূল (সাঃ)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই সমাজে সাম্য, ন্যায়বিচার এবং শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সমাজে অপসংস্কৃতি দূর করে নৈতিক চরিত্রের বিকাশে সুস্থ ধারার ইসলামি সংস্কৃতির চর্চা বাড়িয়ে তুলতে হবে।” রাসুল (স) শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করার কথা বলেছেন। মানব রচিত মতবাদ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনা, রাসুলে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

​সাংস্কৃতিক সন্ধ্যায় মনমুগ্ধকর ইসলামী সঙ্গীত ও নাতে রসূল (সাঃ) পরিবেশন করেন দেশের সুপরিচিত শিল্পী এম সি মামুন, , এড. তাওফিকুল ইসলাম দিপু, আব্দুর রউফ ও নজরুল ইসলাম আমিনী। এছাড়া ও শিশু শিল্পী সুমাই ও মাহির নাতে রাসুল পরিবেশন করেন।

অনুষ্ঠানে সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্নার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিন ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতৃবৃন্দ ।

​ নাতে রাসুল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ, শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কল্যাণ সাংস্কৃতিক সংসদ এবং দেশীয় সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ।

​আয়োজনটি দেখতে সন্ধ্যা থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মপ্রাণ সর্বস্তরের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
27 August 2026

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
27 August 2026

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta