মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাসূল (সা:)-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ —- মাওলানা আব্দুল জব্বার

মো: জয়নাল আবেদীন / ৪৬ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত: রাসূল (সা:)-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ — মাওলানা আব্দুল জব্বার

​ ঐতিহাসিক ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম (নারায়ণগঞ্জ মহানগরী)-এর উদ্যোগে এক বিশাল ‘সিরাতুন্নবী (সা:) শীর্ষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বিকালে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শই মানবজাতির জন্য একমাত্র উত্তম পথ। দুনিয়ার সমস্ত লোভ-লালসা পরিহার করে একমাত্র সিরাতুল মুস্তাকিম তথা মহান রবের নির্দেশিত পথে ফিরে আসতে পারলেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।”

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ও ঢাকা রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মসজিদে নূর মাহমুদপুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী, ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ​মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরা ও আমীর, যাত্রাবাড়ী পূর্ব থানা মোঃ শাহজাহান খান, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম।

​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সিরাতুন্নবী (সা:) সম্মেলনে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ তাওহীদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
27 August 2026

রাসূল (সা:)-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ ---- মাওলানা আব্দুল জব্বার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
27 August 2026

রাসূল (সা:)-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ ---- মাওলানা আব্দুল জব্বার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta