বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

আড়াইহাজারে মেজিস্ট্রেটের অভিযান- ঔষধ ব্যবসায়ীকে জরিমানা 

মো: জয়নাল আবেদীন / ৪১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

আড়াইহাজারে মেজিস্ট্রেটের অভিযান- ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারের প্রায় দুই শতাধিক ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আল আমিন ফার্মেসিতে অভিযান চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, অননুমোদিত ওষুধ বিক্রি, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ফার্মেসির দায়িত্বে থাকা মাহিন (৪০)-কে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর বাজারে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেক ওষুধ ব্যবসায়ী নিজেদের দোকানপাট বন্ধ করে চলে যান। এতে কিছু সময়ের জন্য বাজারের ওষুধ ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, “ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
19 August 2026

আড়াইহাজারে মেজিস্ট্রেটের অভিযান- ঔষধ ব্যবসায়ীকে জরিমানা 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
19 August 2026

আড়াইহাজারে মেজিস্ট্রেটের অভিযান- ঔষধ ব্যবসায়ীকে জরিমানা 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta