বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো ৩টি ভাট্টি

মো: জয়নাল আবেদীন / ১০০ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো ৩টি ভাট্টি

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে দুটি চুন কারখানার তিনটি ভাট্টি বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একটি নির্মাণাধীন অবৈধ ভাট্টি এক্সক্যাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) ইছাপাড়া, প্রতাপেরচর, গোলাবাড়ী ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

অভিযানে দুটি চুন কারখানার তিনটি ভাট্টির গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়, যার পরিমাণ ঘণ্টায় ৬ হাজার ঘনফুট। এতে প্রতিদিন আনুমানিক ১ লাখ ২৪ হাজার ৩৬০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

এ সময় চারটি এয়ার মিক্স বার্ণার জব্দ এবং প্রায় ৩৫০ ফুট হোজ পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। পিরোজপুরের আমবাগানে গ্যাস সংযোগবিহীন একটি নির্মাণাধীন ভাট্টিও এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।

অভিযানে কোনো জরিমানা বা মামলা করা হয়নি। তবে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে জেল-জরিমানা করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট জমির মালিক ও কারখানা পরিচালকদের বিরুদ্ধে পূর্বে সোনারগাঁও থানায় একাধিক মামলা/এফআইআর করা হয়েছে বলেও জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
16 August 2026

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো ৩টি ভাট্টি

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
16 August 2026

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো ৩টি ভাট্টি

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta