বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

জোরপূর্বক শারীরিক মিলন – স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

মো: জয়নাল আবেদীন / ৪৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Oplus_131072

জোরপূর্বক শারীরিক মিলন – স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক যুবকের গোপনাঙ্গ কর্তন করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

স্বামীর সঙ্গে এমন কান্ড ঘটানো নারীর নাম সাবিকুন্নাহার মিম (২৮)। আহত ব্যক্তি জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টায় নাসিক ৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভুক্তভোগী যুবক ও তার স্ত্রী ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় শাহ আলম মিয়া নামক এক বাড়ি মালিকের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে যাচ্ছেন। বুধবার রাতে জহিরুল ইসলাম বাসায় ফিরে নিজের স্ত্রীর ইচ্ছে না থাকা সত্বেও তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালান বলে স্ত্রীর অভিযোগ তুলেছেন। পরবর্তীতে সম্পর্কে জড়াতে ইচ্ছে ও অনিচ্ছা নিয়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টির একপর্যায়ে স্ত্রী রাগান্বিত হয়ে গোপনাঙ্গ কেটে দেন।

যুবকের ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে দ্রুত রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্ত্রীকে আটক করেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
13 August 2026

জোরপূর্বক শারীরিক মিলন - স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
13 August 2026

জোরপূর্বক শারীরিক মিলন - স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta