সোনারগাঁয়ে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, ০৬ আগস্ট (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে সোনারগাঁয়ের শান্তিনগর থেকে নজরুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। তিনি লালমনিরহাট জেলার হাতিভাঙ্গা থানার আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সোনারগাঁ থানার রেকর্ডপত্র পর্যালোচনা করিয়া তাহার বিরুদ্ধে বিরুপ কোন তথ্য পাওয়া গেল না। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।