শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

মো: জয়নাল আবেদীন / ১৪ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Oplus_131072

আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর জামায়াত সভাপতি নূরুল আমিনসহ নেতা কর্মীদের ওপর বি এন পি সন্ত্রাসীদের হামলা ও আহত করার তীব্র নিন্দা প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার দাবী করে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখা।

আজ ৩১ জুলাই (শুক্রবার) বিকেলে সরকারী দলের যুব সংগঠন যুবদল নেতা আলী আকবর, ছাত্রদলের সরকারী সফর আলী কলেজ সভাপতি হৃদয় ও আরাফাত সানির নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আড়াইহাজার পৌরসভার বড় মসজিদ সড়কে আবস্থিত ধানসিড়ি কম্পিউটারের দোকানে ন্যাক্কারজনক হামলা করে পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল হাসান মঞ্জু এবং স্থানীয় সাংবাদিক বশির আহমদকে মারাত্মক আহত করে।

উল্লেখ্য জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ০১ আগস্ট দেশের সব জেলা উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামী পৌর শহরে গণমিছিলের ঘোষণা দেয়। জুলাই সনদ বাস্তবায়ন ও গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জনাব কামরুল ইসলাম মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক পেইজে পোষ্ট দেয়। এ ঘটনায় যুবদল নেতাসহ ছাত্রদলের সন্ত্রাসীরা কামরুল ইসলাম মঞ্জুর দোকানে প্রবেশ করে বলতে থাকে কেন জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানিয়ে পোষ্ট দিয়েছে? এ কথা বলেই তারা ২০/২৫ জন তাঁর ওপর হামলে পড়ে। পাশেই অবস্থানরত পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন ও পপুলার হাসপাতালের কর্মচারী ও সাংবাদিক বশির আহমদ তাদেরকে উদ্ধারে এগিয়ে এলে তাদের দুইজনকেও মারাত্মক জখম করে। বর্তমানে তারা আড়াইহাজার সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সরকারী দলের ক্যাডারদের ঘৃণ্য সন্ত্রাসী কর্মকা-, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং জামায়াত নেতা নূরুল আমিনসহ নেতা কর্মীদের আহত করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে অতি দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস, সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান এক যুক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, জুলাই বিপ্লবের পরে এভাবে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য সরকারী দল ফ্যাসিবাদী কায়দায় হামলা করে জনগণের জীবন ও সম্পদকে অনিরাপদ করবে এটা ভাবতে আমাদের কষ্ট লাগে। সরকারী দলের ক্যাডাররা আজ আড়াইহাজারে যা করেছে, তা বিগত সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনকে স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে তারা সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বললে আপনাদের এত গ্রাত্রদাহ হয় কেন? আপানার কি আবার ফ্যাসিস্ট হাসিনার মতো দেশ পরিচালনা করতে চান? তারা সরকারকে অবিলম্বে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
31 July 2026

আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
31 July 2026

আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta