শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত

মো: জয়নাল আবেদীন / ১২ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Oplus_131072

আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত

 

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

৩১ জুলাই (শুক্রবার) বিকাল ৫ টায় আড়াইহাজার পৌরসভার ধানসিঁড়ি কম্পিউটার অ্যান্ড ফটোকপি দোকানে এ ঘটনা ঘটে।

জামায়াতের দাবি, পৌরসভা যুবদল নেতা আলী আকবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দোকানে এসে প্রথমে জামায়াতে ইসলামীর রুকন কামরুল হাসান মঞ্জুর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের নেতা আরাফাত সানি এবং আড়াইহাজার কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

হামলার সময় কামরুল হাসান মঞ্জুকে রক্ষা করতে গেলে তার সন্তানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এবং তারা বাজারে ঘুরে ঘুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুজে খুজে হামলা করা হয় বলে জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন বাধা দেন। এ সময় আড়াইহাজার সাংবাদিক ফোরামের সেক্রেটারি সাংবাদিক বশির আহমেদ ও হামলার শিকার হন। সাংবাদিক পরিচয় পাওয়ার পরও তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র নিয়ে এসে মারধর করা হয়।

এ ঘটনায় বশির আহমেদ গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন ও কামরুল হাসান মঞ্জুও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানেসাংবাদিক বশির আহমেদ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল বলেন, অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
31 July 2026

আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
31 July 2026

আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta