শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা সোনারগাঁয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন তরুণীর- তারপর যা ঘটল আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

রূপগঞ্জে জলাবদ্ধ মানুষের পাশে জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থী

মো: জয়নাল আবেদীন / ২৭ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে জলাবদ্ধ মানুষের পাশে জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থী

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার জলাবদ্ধ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন। বুধবার (২২ জুলাই) তিনি জলাবদ্ধ এলাকায় গণসংযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর গ্রহণ, লিফলেট বিতরণ এবং ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বুধবার সকালে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর ও কামালনগর এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের বাড়ি বাড়ি যান খন্দকার মো. আল-আমিন। তিনি পানিতে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা, নাগরিক দুর্ভোগ ও অবকাঠামোগত সংকট সম্পর্কে অবহিত হন।

এ সময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তারাবো পৌরসভাকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করা হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। তিনি কর ও গ্যাস-সংক্রান্ত সেবা সহজীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

পরে তিনি তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা শান্তিনগর এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মুকছুদুল আলম মীরের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের হাতে ৭ কেজি চাল, ২ কেজি আলু এবং ১ কেজি ডাল তুলে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাজী মুকছুদুল আলম মীর দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরপা শান্তিনগর ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ইউনুস আকন্দ, মো. শাহাদাত হোসেন, মো. নুর হোসেন, মোহাম্মদ সায়েম, লোকমান হোসেন, মো. রনি শেখ, মো. জুনায়েদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ মোকাবিলায় সরকার, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
22 July 2026

রূপগঞ্জে জলাবদ্ধ মানুষের পাশে জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
22 July 2026

রূপগঞ্জে জলাবদ্ধ মানুষের পাশে জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta