বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ ডাকাতদল গ্রেফতার

মো: জয়নাল আবেদীন / ১৭০ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ ডাকাতদল গ্রেফতার

 

সোনারগাঁ সংবাদদাতা (নারায়ণগঞ্জ)ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে লুট হওয়া একটি শর্টগান সহ ৫ ডাকাত সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে পৃথক দুটি ডাকাতি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে । এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ব্যাগ এবং বন্দরে বিদ্যুৎ কেন্দ্র ডাকাতির লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়।

 

১৩ জুলাই (সোমবার) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

 

তিনি বলেন, গত ৮ জুলাই জাপান প্রবাসী পরিবার নিয়ে ঢাকা উদ্দেশ্যে যাওয়া পথে সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলায় এক আসামি পলাতক রয়েছে।

অন্যদিকে, ২ জুলাই বন্দরের ১১০কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে ডাকাতরা হামলা করে আনসার সদস্যদের সাথে থাকা দুটি শর্টগান লুট করে নিয়ে যায়। এঘটনায়  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করলে তার দেয়া তথ্যে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মোঃ জয়নাল আবেদীন

 

সাথে ছবি আছে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
13 July 2026

সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ ডাকাতদল গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
13 July 2026

সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ ডাকাতদল গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta