বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী রাসেল গ্রেফতার রূপগঞ্জের তারাব পৌর ভূমি অফিস যেন দালাল চক্র,অনিয়ম আর ঘুষ বাণিজ্যের হাট ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

Reporter Name / ৫০ Time View
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গত ২৬ জুলাই আসরের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপপর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল, দুই গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’-এর ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে অভিজ্ঞ ও তরুণদের মিশেল। ওপেনার হিসেবে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও সৌম্য সরকার। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী মিরাজ ও শেখ মেহেদী রয়েছেন।

স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মেহেদী মিরাজ। পেস বিভাগে রয়েছে বিস্তৃত ঘর, যার নেতৃত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সঙ্গে আছেন শরীফুল, তানজিম সাকিব, খালেদ আহমেদ ও নবাগত নাহিদ রানা।

উইকেটকিপার হিসেবে দলে আছেন অধিনায়ক লিটন দাস ছাড়াও নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

এই স্কোয়াড থেকে মূল চূড়ান্ত দল নির্ধারিত হবে প্রস্তুতি ও ফর্ম পর্যালোচনার পর। তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ, আর অভিজ্ঞদের জন্য নিজেকে আবারও প্রমাণ করার মঞ্চ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
05 August 2025

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
05 August 2025

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta