বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

মো: জয়নাল আবেদীন / ৯৩ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ, চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালুর স্তুপ , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ, দাবিকৃত চাঁদা না পেয়ে পাভেল এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩ ট্রাক বালু ফেলে বালুর স্তুপ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে আয়নাল হক নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় বালু ফেলায় বাধা দিলে আয়নাল বাহিনীর হামলায় পাভেল এন্টারপ্রাইজ এর মালিক নয়ন মোল্লা ও তার স্ত্রীসহ ১০ জন আহত হয় বলে জানা যায়। রোববার ( ১২ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক তারাব পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লা বলেন, যুবদল নেতা আয়নাল বেশ কিছুদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রোববার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩ ট্রাক বালু ফেলে রাখে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রীসহ আত্মীয় স্বজনরা বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসী আয়নাল সহ ২০/৩০ জনের একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। হামলায় আমি আমার স্ত্রী পারভীন সুলতানা, শ্যালক মোমেন, সুমন, কর্মচারী রোকন, হাসান, জাকারিয়াসহ ১০ জন আহত হয়। এসময় আয়নাল আমাদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এ হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে সু- বিচার চাই এবং জীবনের নিরাপত্তা চাই

আহত স্ত্রী পারভীন সুলতানা বলেন, দীর্ঘদিন যাবৎ যুবদল নেতা আয়নাল আমার স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে দোকানে সামনে বালু ফেলে রাখে। এতে বাঁধা দিলে আমার উপর হামলা করে ও শারিরিকভাবে লাঞ্ছিত করে। আমি এই ন্যাক্কারজনক হামলা ও চাদা দাবীর বিচার চাই।
অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক বলেন, আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০১৮ সালে নয়ন মোল্লা আমাদের কাছে জমি বায়না করেন। ৮ বছর হয়েছে আমাদের কাছ থেকে জমি না নিয়ে বিভিন্ন তালবাহানা করছে। আমার জমিতে আমি বালু ফেলেছি। আমি কোন চাঁদাবাজি ও হামলা করিনি এর সুষ্ঠু তদন্ত চাই।
এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এমএ সালাউদ্দিন মুঠোফোনে বলেন, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
12 July 2026

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
12 July 2026

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta