বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে আসামী ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য ভয়াবহ হামলার শিকার – ২ আসামী আটক

মো: জয়নাল আবেদীন / ৯৪ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে আসামী ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য ভয়াবহ হামলার শিকার – ২ আসামী আটক

 

সোনারগাঁ সংবাদদাতা (নারায়ণগঞ্জ)ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন।

 

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযান ও এক আসামি ধরতে যায় পুলিশ। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স মাসুমকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশের সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
05 July 2026

সোনারগাঁয়ে আসামী ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য ভয়াবহ হামলার শিকার - ২ আসামী আটক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
05 July 2026

সোনারগাঁয়ে আসামী ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য ভয়াবহ হামলার শিকার - ২ আসামী আটক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta