বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা

মো: জয়নাল আবেদীন / ৭৬ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা

 

সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে নির্মিত ও পরিচালিত দুটি চুনা কারখানায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

২৯ জুন (সোমবার) সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি চুন কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে টিপুরদী এলাকায় দুটি চুন কারখানা পরিচালনা করে আসছিল। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক্সকাভেটরের সাহায্যে কারখানার স্থাপনা ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।অভিযান চলাকালে কারখানা পরিচালনায় সহযোগিতার দায়ে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
29 June 2026

সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
29 June 2026

সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta