শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে

আড়াইহাজারে থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার

Reporter Name / ৪৮ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। সোমবার (৩ আগষ্ট, ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ জালে ভারী একটি বস্তু আটকে যায়। জাল ওপরে তুলতেই জেলেরা একটি শর্টগান দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অস্ত্রটি উদ্ধার করে। পরবর্তীতে আলামত হিসেবে জব্দ তালিকার মাধ্যমে তা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পরে আড়াইহাজার থানার অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের তথ্যের সাথে মিলিয়ে উদ্ধারকৃত শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র বলে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া শর্টগানটির বাট নম্বর ৬৫১।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময়ই থানা থেকে এই শর্টগানটি লুট হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
03 August 2026

আড়াইহাজারে থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
03 August 2026

আড়াইহাজারে থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta