শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার—ড. আসগার আলী

মো: জয়নাল আবেদীন / ৫৭ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Oplus_131072

দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার—ড. আসগার আলী

 

সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০১ জুন (সোমবার) মঙ্গলেরগাঁও বাজারে অবস্থিত পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগার আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার, জবাবদিহিতা ও উন্নয়নের ধারা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার। তাই জনগণের প্রত্যাশা পূরণে আদর্শিক, স্বচ্ছ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোনারগাঁ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহ আলম খন্দকারের সঞ্চালনায় এবং পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জহিরুল ইসলাম জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সাথে গণসংযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক কার্যক্রম জোরদার, তরুণ ভোটারদের সম্পৃক্তকরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও বাড়ানো হবে। পাশাপাশি জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাজী মো. শাহজালাল, জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ওমর ফারুক, ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আখিরুজ্জামান, ৪ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম, ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ, ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আওলাদ হোসেন, জামায়াত নেতা আক্তার হোসেন, আবু ইসলাম, ইতালি প্রবাসী মামুনুর রশিদ ও ফ্রান্স প্রবাসী নূরে আলম প্রমুখ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
02 June 2026

দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার---ড. আসগার আলী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
02 June 2026

দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ দুর্নীতি, দখলবাজি ও অনিয়মের শিকার---ড. আসগার আলী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta